আমার সকল কষ্ট সবই যেন বৃষ্টিকে ঘিরেই,
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-
সেদিন বৃষ্টি ছিল,
যেদিন প্রথম ভালবাসার কথা বলেছিলাম-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন প্রথম তুমি আমার কাছে এসেছিলে-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন প্রথম অভিমান করেছিলে -
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন আমার কাছ থেকে দূরে চলে গেছ-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন তুমি আমায় রেখে অন্যের ঘরে গেছ-
সেদিনও বৃষ্টি ছিল।
আজও অঝর ধারায় বৃষ্টি ঝরছে-
আমার বুকে শুরু হয়েছে বজ্রপাত।
তুমি কি ভাবছ আমার কথা--??
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী
অসামান্য সুন্দর একটা লেখা। একরাশ মুগ্ধতা শুভেচ্ছা জানবেন I
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।